বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

১০ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৭০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ

ঢাকা : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ১০৩ গ্রাম হেরোইনসহ মফিজুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার মফিজুল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়৷ তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, আশুলিয়ার বগাবাড়ী আমবাগান এলাকার একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবাসায়ী মাদক বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের সময় একজনকে আটক করে। পরে তার হেফাজত থেকে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল ১০ লাখ টাকা।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে গ্রেপ্তার মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর