বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

২ দিনের রিমান্ডে দেশ টিভির এমডি আরিফ

ডেস্ক রিপোর্ট / ১৩৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ

ঢাকা : হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। এর পরে এ আদেশ দেন আদালত।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয় নেয়া হয়। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর নেতা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর