মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) / ১৩৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান হাফেজ নূরুদ্দিন জাকারিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ দক্ষতা প্রদর্শনের মাধ্যমে জাকারিয়া প্রতিযোগিতায় সেরা হন।

হাফেজ নূরুদ্দিন জাকারিয়া বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠি গ্রামের সন্তান। বর্তমানে তিনি ঢাকার রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করছেন। ‎তাঁর এ সাফল্যে বাউফল ও পটুয়াখালীর মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। ভবিষ্যতে দ্বীনি জ্ঞানচর্চা অব্যাহত রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনবেন—এমন প্রত্যাশা তাঁদের।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর