বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শার্শায় কালব্’র ৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ণ

আসাদুর রহমান, যশোর : যশোরের শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব্)’র ৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ বি এস এম আক্কাস আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালব্ গ অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান, যশোর জেলা প্রোগ্রাম অফিসার আনিসুর রহমান।

সভায় সংগঠনের বার্ষিক আয়-ব‍্যায়ের হিসাব বিবরণী তুলে ধরা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর