বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩১ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৯:২৮ পূর্বাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি।

সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের এ অনুরোধ জানিয়েছেন।

আর আর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর