বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

আন্দামান-নিকোবর দীপপুঞ্জে ভূমিকম্প

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৪২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

শনিবার সকাল ৭টা ২৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর