বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

আশুলিয়ায় অবৈধ সিসা ও টায়ার পোড়ানোর কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৩৪ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
আশুলিয়ায় অবৈধ সিসা ও টায়ার পোড়ানোর কারখানায় অভিযান

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়া অবৈধ সিসা তৈরির কারখানা ও টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় এ দুটি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং উভয় কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ জুন) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তরের নির্বাহী  ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানানা, দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে পরিবেশ দুষণ করে টায়ার পুড়িয়ে তেল তৈরী ও পুরাতন ব্যাটারি থেকে সিসা তৈরি করে আসছিল। যা পরিবেশ, প্রতিবেশ, বায়ু এমনকি পানিও দূষণ করে থাকে। অভিযানে এসময় ব্যাটারি তৈরির কারখানা গুড়িয়ে দেয়া ও টায়ার পুড়ানো কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ওই কারখানার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর