বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি / ১৪০ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট হাই স্কুল মাঠে সোমবার সকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গোয়ালবাথান সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের বালিকাদের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হয়। ২-০ গোলে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করেন।

পরে বোয়লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম হিজলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকদের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৬-২ গোলে বোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করেন।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উম্মে কুলসুম ফেরদৌসী পুষ্প এবং জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষারা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর