সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

খরা

আমিনা ইয়াসমিন পলি / ৩৩৭ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৪:১৯ অপরাহ্ণ

খরা

আমিনা ইয়াসমিন পলি

হে তৃষ্ণার্ত ধরা,
কাটফাট্টা রোদে তোমার বেরিয়েছে জীভ
পায়ের গোড়ালির মতো ফেটেছে তোমার বুক।

তুমি হাহাকার করছ এক ফোঁটা বৃষ্টির লাগি
নেই নেই, কোথাও তা, নেই আশেপাশে
চিঁড় চিঁড় করে ফাটতে ফাটতে হয় তা চৌচির
আশায় আশায় দিন গুণ তুমি একফোঁটা বৃষ্টির।

তোমার বুকে গজিয়ে ওঠা দূর্বা ঘাসের দল,
শুকিয়ে শুকিয়ে হয়ে গেছে কবেই যে জঙ্গল।
যতদূর চোখ যায় সবুজের অভাবে কর হাহাকার
সূর্যি মামা দাঁড়িয়ে আছে হাতে নিয়ে আগুনের পাহাড়।

তোমার বুকের সোনালী লাড়ায় ধরতে পারে আগুন
বাঁচাও বাঁচাও বলে লাভ নেই,, কষ্ট হবে দ্বিগুন।

তুমি শান্ত, তুমি স্নিগ্ধ, হতে পারবে না ততক্ষণ
বৃষ্টির ফোঁটা ধরনীর বুকে পড়বে না যতক্ষণ।
সকাল সাঁজে ডেকে যাও বৃষ্টির মালিকেরে
তোমার বুক ভরে উঠুক বারিধারার আহারে।।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর