বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ঢাকা জেলা সমন্বয় কমিটি দিল এনসিপি

ডেস্ক রিপোর্ট / ২৩৩ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ

ঢাকা : প্রথম জেলা কমিটি হিসাবে ঢাকা জেলা সমন্বয় কমিটি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দোহারের মো: রাসেল আহমেদ। তিনি জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক।

সোমবার (২ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মূখ্যসংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের সারজিস আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের ঢাকা জেলা কমিটি প্রকাশ করা হয়।

মো: রাসেল আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোহার-নবাবগঞ্জ উপজেলার সমন্বয়ক হিসাবে ছাত্র-জনতার অভ্যুত্থানে নীতিনির্ধারণী ভূমিকায় ছিলেন। তিনি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গণ অধিকার পরিষদের ছাত্র সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির লজিস্টিক সম্পাদক, সদস্য, কর্মসূচী ও বাস্তবায়ন উপ-কমিটির সদস্য, যুব উন্নয়ন সেল ও জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে পদায়ন করা হয়েছে মেহরাব সিফাতকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ৯ জন। ভীমপাল্লী ডেভিড রাজু, আসাদুল ইসলাম মুকুল (ধামরাই উপজেলা) মো. ইমরান হোসেন, আলেয়া আঁখি, আছিয়া আক্তার (নবাবগঞ্জ উপজেলা), মশিউর রহমান (দোহার উপজেলা), মাও: শোয়েবুর রহমান (আশুলিয়া থানা), মুহাম্মদ শাহজাহান সম্রাট (কেরানীগঞ্জ উপজেলা), জোবায়ের হোসেন জুম্মা (সাভার থানা)।

এব্যাপারে অন্যতম সদস্য (ধামরাই উপজেলা) আসাদুল ইসলাম মুকুল জানান, এই কমিটি একটি সার্চ কমিটি। যারা ঢাকা জেলা কমিটি এবং জেলার ৫টি উপজেলা কমিটি প্রণয়ণে কাজ করবে। নতুন নের্তৃত্ব বাছায়ে জুলাই বিপ্লবকে যারা ধারণ করে তাদের নের্তৃত্বকে খোঁজে বের করাই হবে প্রধান কাজ। এদের মাধ্যমেই এনসিপির বার্তা ছড়িয়ে পড়বে গ্রাম থেকে গ্রামে।

প্রধান সমন্বয়কারী মো: রাসেল আহমেদ বলেন, মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমন্বয় কমিটি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয়ের মাধ্যমে থানা কমিটিগুলো গঠনের কাজ তদারকি করবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর