বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শৃঙ্খলাভঙ্গ: ১২ দলীয় জোট থেকে এনডিপিকে বহিষ্কার

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬৮ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৩:১৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : ১২ দলীয় জোটের শরিক দল এনডিপিকে জোট থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জোটের জরুরি বৈঠকেশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ১২ দলীয় জোটের শরিক দল এনডিপি সম্প্রতি একটি হোটেলে আলোচনা সভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে তথাকথিত বৈঠক করেছে। এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের চলমান আন্দোলন-সংগ্রামকে ব্যাহত করতে কিছু চক্রান্তমূলক বক্তব্য প্রদান করেছেন। এর প্রেক্ষিতে ১২ দলীয় জোটের এক জরুরি (এনডিপি ব্যতীত ১১ দলের) সভায় এনডিপিকে জোট থেকে বহিষ্কার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আজ (বৃহস্পতিবার) থেকে ক্বারী মো. আবু তাহের ও তার দল এনডিপির সঙ্গে ১২ দলীয় শরীক দলসমূহের কোনো জোটগত সম্পর্ক থাকবে না।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর