বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শেখ হাসিনা মানুষের জীবনে আলোর সঞ্চার করেছেন: মতিয়া চৌধুরী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১০:০১ অপরাহ্ণ
শেখ হাসিনা মানুষের জীবনে আলোর সঞ্চার করেছেন: মতিয়া চৌধুরী

 

নারায়ণগঞ্জ : জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবনে আলোর সঞ্চার করেছেন।

 

বুধবার (১৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার জন্য সারাজীবন উৎসর্গ করেছিলেন। পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের দরবারে যে কয়জন রাষ্ট্রনায়ক বা দেশনায়কের কথা আলোচিত হয় তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনা। অন্ধকারে আলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন। তিনি মানুষের জীবনে আলোর সঞ্চার করেছেন।

 

তিনি বলেন, শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার সুযোগ্য কন্যা এদেশের হাল ধরেছেন। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। ফুল বিছানো রাস্তায় তিনি প্রধানমন্ত্রী হননি। তাকে অনেক প্রতিকূলতা অতিক্রম করে এই জায়গায় আসতে হয়েছে। তার কাছে প্রধানমন্ত্রীত্ব উপভোগের বিষয় নয়। তিনি কর্তব্য পালন বলেই মনে করেন।

 

আলোচনা পর্ব শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কেকও কাটেন অতিথিরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর