বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সাতক্ষীরায় আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৯ অপরাহ্ণ

সাতক্ষীরা : সাতক্ষীরায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে শহরের বাঁকাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিঠু সরদার (২৩) শহরের থানাঘাটা এলাকার শওকত আলী সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, গতিবিধি সন্দেহজনক হলে মিঠু সরদারকে চ্যালেঞ্জ করা হয়। তারপর মিস্ত্রী এনে তার মোটরসাইকেলে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। একটি পাইপের মধ্যে স্বর্ণগুলো লুকানো ছিল।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৯৯ গ্রাম। এই স্বর্ণের বর্তমান বাজারমূল্য এক কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। চোরাকারবারি মিঠু সরদারকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর