বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সাবেক এমপি চয়ন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ৯১ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ

গাজীপুর : সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীপুর থানা পুলিশ রোববার রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হওয়া চয়ন ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু সময় পর ওই বহুতল বাড়ি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির চার তলার একটি ফ্ল্যাট থেকে চয়ন ইসলামকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িটিতে আরও অপরাধী বা মামলার আসামি থাকতে পারে, এমন সন্দেহ অভিযান শুরু করে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘তাকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর