বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রচার-মিছিলে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট / ২৫৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সকল প্রচার এমনকি মিছিল করার ওপরেও নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। এতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে কোনো নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী আটচল্লিশ ঘন্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে কোনো জনসভা আহবান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোন মিছিল বা শোভাযাত্রা সংগঠন বা তাতে যোগদান না করার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টায়। এ হিসেবে ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এদিকে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী নির্বাচন ক্যাম্প স্থাপন করতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর