সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ঈমানদার চোরের গল্প

তৌকির আহাম্মেদ / ২৭৫ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ

সাহিত্য ডেস্ক : সপ্তাহখানেক হবে এক জোড়া চপ্পল কিনেছিলাম। আজ সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি। নাস্তা আনতে বাইরে যাবো।

চপ্পল জোড়া পায়ে দিয়ে গেটের সামনে গিয়ে দেখি বৃষ্টি মুষলধারে শুরু হয়েছে। আর কি করা! ছাতা না থাকায় নাস্তা আনা আর হলো না। ফিরে এলাম বাসার ভেতরে। ঘরে যা ছিল তাই দিয়েই কোন মতে দুজন নাস্তা সেরে নিলাম। আর নতুন চপ্পল জোড়া,দরজার সামনে রেখে আসলাম। নাস্তা সেরে,দুজন চা পান করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। বৃষ্টি কমে গেলে কাজের উদ্দেশ্যে বের হবো।

যাই হোক, বেলা ১১টা বাজতে চলেছে, বৃষ্টি থামছেনা।

তখন ভাবলাম এখন আর বের হবো কি। বৃষ্টি থামতে হয়তো আরো সময় লাগতে পারে। তাই ভাবলাম দুপুরের খাবারটা বাসা থেকে খেয়েই বের হবো। ঘরে তেমন কিছু নেই।

যেহেতু ঘরে রান্না করার মতো তেমন কিছু নেই। তাহলে বাইরে থেকে ডিম ও শাক সবজি নিয়ে আসি।

বাইরে যাওয়ার জন্য চট করে রেডি হয়ে ঘরের দরজা খুলতেই দেখি দরজার সমানে রেখে আসা সেই নতুন চপ্পলের স্থানে এক জোড়া পুরাতন চপ্পল।

ঘরের রমনীকে ডেকে বললাম- দেখতো আমার নতুন চপ্পল জোড়া ঘরের ভেতরে রেখেছি কিনা? সে ভালো করে ঘরের ভেতরটা খুঁজাখুঁজি করে দেখলো চপ্পল জোড়া ঘরে নেই। সে পরে বললো তুমি সকালে নাস্তা আনতে বের হয়ে ছিলে তখন চপ্পল জোড়া পায়ে দিয়ে বের হয়েছিলে,আর ঘরের ভেতরে আননি।

ওআচ্ছা বুঝেছি-তাহলে হয়তো চপ্পল জোড়া গায়েব হয়ে গিয়েছে।

 রমনী অবাক হয়ে তাকিয়ে বললো-ওমা কি বলো? হ্যা যেটা বলেছি সেটিই ঘটেছে। রমনী বলে উঠলো এইটুকু সময়ের মধ্যেই গায়েব?

হ্যা-যারা কারো জিনিস গায়েব করার উদ্দেশ্যে থাকেন তারা সবসময় উৎ পতেই থাকেন  বুঝার সুযোগ নেই।

সবচেয়ে মজার বিষয় হলো চপ্পল জোড়া চুরি করে নিয়েছে ঠিকই। কিন্তু মনে হয় চোরটার মধ্যে একটু হলেও ঈমান আছে?

রমনী-কি বলো? চোরের আবার ঈমান আছে নাকি?

হ্যা! আমার কাছে মনে হলো এটাই।

রমনী-কেন তোমার এমনটা মনে হলো বুঝিয়ে বলো?

তাহলে শুনো,চোর চপ্পল জোড়া নিয়ে যাওয়ার সময় হয়তো ভেবেছে,যার চপ্পল জোড়া নিচ্ছি তার হয়তো এই এক জোড়া চপ্পলই আছে। যদি সে বের হয় তাহলে হয়তো তার খালি পায়ে বের হতে হবে।

তাই চোর আমাকে দয়া করে এক জোড়া পুরাতন চপ্পল রেখে গিয়েছে। যাতে করে আমাকে খালি পায়ে বের হতে না হয়।

রমনী কথাগুলো শুনে মৃদু হেসে বললো-ঠিক বলেছো তাহলে এই চোরের ভেতরে একটু হলেও ঈমান আছে।

হ্যা-আমাদের সমাজের সমস্ত চোর এখন ঈমানদার চোর।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর