বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

আশুলিয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৫৩ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (০২ জানুয়ারি) বাদ জুমা আশুলিয়ার রণস্থল বটতলা বেঙ্গল বায়তুল মোকাররম জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

শিমুলিয়া ইউনিয়ন যুবদল নেতা হাবীবুর রহমান হাবিবের আয়োজনে দোয়া ও মিলাদে মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। মোনাজাতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহপাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন- এ কামনাও করা হয়।

এছাড়াও আশুলিয়ার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর সদ্যপ্র‍য়াত বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর