বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

১৪ মাদকসেবী গ্রেফতার ; ৬ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৪৯ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪জন মাদকসেবীকে গ্রেফতারের পর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আক্তারের আদালতে এই সাজা দেওয়া হয়। পরে রাত ১০ টার দিকে প্রীজনভ্যানে যোগে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া ও এর আশেপাশের এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪ জন মাদকসেবিকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের রাতেই ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর