বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সাতক্ষীরার ফিংড়িতে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবুর গণসংযোগ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ফিংড়িতে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু গুণসংযোগ করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু নৌকার প্রার্থী হিসাবে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

গতকাল (২০ মে) সন্ধ্যায় এ গণসংযোগ করেন তিনি।

আসাদুজ্জামান বাবু স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদে দাড়িয়ে পথসভা করেন।

ফিংড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ন আয়বায়ক শেখ আজমির হোসেন বাবুর অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারব সম্পাদক সামিউল ফেরদৌস পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সদ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামছুর রহমান, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।

ফিংড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর