বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

এমপি বাবলা সড়ক দুর্ঘটনায় আহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুমার নামাজ আদায় ও এলাকাবাসীর মাঝে কোরবানির মাংস বিতরণ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পোস্তগোলায় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ তার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে। এতে তিনি ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান।

তাৎক্ষণিকভাবে তার গাড়িবহরে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান।

এদিকে খবর পেয়ে আবু হোসেন বাবলাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ স্থানীয় জাতীয় পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ ব্যাপারে বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সচিব সুজন দে জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাত দিনের বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এদিকে বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ির ড্রাইভার ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দুজনে মদ্যপান অবস্থায় ছিল বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর