বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

গণতন্ত্র

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩০৮ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ
ছবি- প্রতিকী

আহমদ মাজহারুল হক : আব্রাহাম লিংকন (Abraham Lincoln) November 19, 1863 তারিখে তার দেয়া Pennsylvania state এর গেটিসবার্গ বক্তৃতাতে (Gettysburg Address) গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন এভাবে ‘Government of the people, by the people, for the people.’ যার অর্থ হলো-গণতান্ত্রিক সরকার জনগণেগর অংশগ্রহণ, জনগণের দ্বারা ও জনগণের জন্য। যদিও ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব ৪২২ সালে ক্লিয়ান ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে- That shall be the democratic which shall be the people, for the people.

ইংরেজি ‘Democracy’ শব্দটি গ্রিক শব্দ Demo Kratia থেকে উদ্ভূত হয়েছে যা গ্রিক শব্দ ‘Demos’ এবং ‘Kratia’ শব্দ দুটির সমন্বয়ে সৃষ্ট। ‘Demos’শব্দের অর্থ হল ‘জনগন’ এবং ‘Kratia’শব্দের অর্থ হল ‘শাসন’। গণতন্ত্রে আইন প্রস্তাবনা, প্রণয়ন ও তৈরীর ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সু্যোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়ে থাকে। “গণতন্ত্র” পরিভাষাটি সাধারণভাবে একটি রাজনৈতিক রাষ্ট্রের ক্ষেত্রেই প্রয়োগ করা হলেও অন্যান্য সংস্থা বা সংগঠনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হতে পারে, যেমন বিশ্ববিদ্যালয়, শ্রমিক ইউনিয়ন, রাষ্ট্র-মালিকানাধীন প্রতিষ্ঠান ইত্যাদি।

বিশ্বব্যাপী ১৬৭টি দেশের গণতন্ত্রের কী অবস্থা তার একটি স্ন্যাপশট সরবরাহ করা হয়েছিলো। এতে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৪.৫% পূর্ণ গণতন্ত্রের অধীনে বাস করেন।

সারা বিশ্বে মাত্র ১৯টি পূর্ণ গণতান্ত্রিক দেশ আছে। আর এই ১৯টি দেশের তালিকায় নেই মার্কিন যুক্তরাষ্ট্রর নাম। আর যুক্তরাষ্ট্র ত্রুটিপূর্ণ গণতন্ত্র হয়ে উঠেছে মূলত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে। তবে ডোনাল্ড ট্রাম্প যদি ‘অন্তর্নিহিত দুর্দশা এবং অবিশ্বাসের সমস্যা’ সমাধান করতে পারেন তাহলে যুক্তরাষ্ট্র পুর্ণ গণতন্ত্রের তালিকায় প্রবেশ করতে পারবে।
মজার বিষয় হলো, যে দেশগুলি পূর্ণ গণতান্ত্রিক সবকটিই আবার ইউরোপ মহাদেশের। ২০১৭ সালের এক জরিপে ব্রিটিশ সাপ্তাহিক ফরম্যাটের সংবাদপত্র দ্য ইকোনোমিস্ট এর ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।
তথ্য দেন।

তাদের মতে,পূর্ণ গণতন্ত্রের দেশগুলোর তালিকায় প্রথমেই আছে নরওয়ের নাম। গণতন্ত্রের বিভিন্ন সুচকে যার মোট স্কোর ৯.৮৭। এরপরে যথাক্রমে আছে, আইসল্যান্ড, যার স্কোর ৯.৫৮। সুইডেন, ৯.৩৯। নিউজিল্যান্ড, ৯.২৬। আয়ারল্যান্ড ৯.১৫। কানাডা ৯.১৫। অস্ট্রেলিয়া ৯.০৯। ফিনল্যান্ড ৯.০৩। নেদারল্যান্ডস ৮.৮৯। লুক্সেমবার্গ ৮.৮১। জার্মানি ৮.৬১। যুক্তরাজ্য ৮.৫৩। অস্ট্রিয়া ৮.৪২। মরিশাস ৮.২২। মাল্টা ৮.১৫। উরুগুয়ে ৮.১২। স্পেন ৮.০৮।

এছাড়া,৫৭টি দেশকে রাখা হয়েছে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’-র তালিকায়। ওই ৫৭টি দেশের ত্রুটিপূর্ণ গণতন্ত্রের অধীনে আছে বিশ্বের ৪৪.৮% মানুষ। বিস্ময়কর বিষয় হলো দক্ষিণ কোরিয়া, হংকং এবং ফ্রান্সকে এই তালিকাভুক্ত করা হয়েছে বাক স্বাধীনতার ওপর হুমকির কারণে।

গণতন্ত্রের বিকাশে যে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে, তার প্রধান তিনটি কারণ তুলে ধরা হলো- প্রথমত, গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদি রাষ্ট্রগুলো মানহানি, সন্ত্রাসবাদ দমন, ধর্ম অবমাননা প্রতিরোধমূলক আইনের মাধ্যমে বাকস্বাধীনতার টুটি চেপে ধরছে।

আর দ্বিতীয়ত, অরাষ্ট্রীয় সংগঠন, যেমন ইসলামি জঙ্গি, অপরাধী চক্র এবং কায়েমী স্বার্থবাদিরা ভীতি, হুমকি এবং হত্যার মাধ্যমে বাকস্বাধীনতার টুটি চেপে ধরছে।

তৃতীয়ত, যারা চেতনায় আঘাত গণতন্ত্র পেতে চায় না তারা দাবি করছে ‘নিরাপদ স্পেস, ‘সতর্কতা জারি’, ‘ঘৃণা বক্তব্য’ বিরোধী আইন এবং সামাজিক গণমাধ্যম নিয়ন্ত্রণের দাবির মাধ্যমে বাকস্বাধীনতার টুটি চেপে ধরছেন। এই কথা বলেন ইআইইউ এর ওই প্রতিবেদনের সম্পাদক জোয়ান হোয়ি।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর