বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিশ্বকাপে সুপার সিক্সেও বাংলাদেশের দুর্দান্ত জয়

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৫৯ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৯:৫৮ অপরাহ্ণ

বর্তমান সংবাদ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশের কিশোরীরা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠা জুনিয়র টাইগ্রেসরা দ্বিতীয়পর্বেও শুভ সূচনা করেছে।

সুপার সিক্সের গ্রুপ-ওয়ান থেকে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৬৫ বল হাতে রেখে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে আগে ব্যাটিং করে মাত্র ৬৯ রান তোলে আরব আমিরাতের কিশোরীরা। জবাবে ৯.১ ওভার ব্যাটিং করে ৫টি উইকেট খুইয়ে জয়ের বন্দরে তরী নোঙর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কিশোরীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর