বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

আবার ৩৬ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৩:২৭ অপরাহ্ণ

সরকার পতনের এক দফা দাবিতে ফের অবরোধ ডেকেছে বিএনপি। আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একাদশ দফার এ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর