বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

কালিয়াকৈরে অসহায়দের কম্বল দিল যমুনা ব্যাংক

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৩ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ১২:৪২ অপরাহ্ণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পাঁচ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা বাজারে যমুনা ব্যাংকের নতুন উপ-শাখার উদ্ধোধন উপলক্ষে ভান্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

যমুনা ব্যাংকের উপজেলার চন্দ্রা শাখার ম্যানেজার রাশেদ বিন হামিদ জানান, চন্দ্রা শাখার একটি নতুন উপ-শাখা মৌচাক ইউনিয়নের ভান্নারা বাজারে চালু করা হয়েছে। এর উদ্ধোধন উপলক্ষে এলাকার ৫ শতাধিক দরিদ্র অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ভান্নারা উপ শাখার ইনচার্জ মো. মাহবুবুল আলমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় ওয়ার্ডের মেম্বার, মহিলা মেম্বার ও জনপ্রতিনিধিরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর