বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

আশুলিয়ায় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৩৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
আশুলিয়ায় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, আসছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে।

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিমুলিয়া শাখার সভাপতি জিএম নাসিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শামীম সরকারের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির ঢাকা জেলা সভাপতি মো: নজরুল ইসলাম নীরব, উদ্বোধক হিসেবে ছিলেন, সংগঠনটির শিমুলিয়া শাখার উপদেষ্টা ও বিএনপি নেতা মো: আতাউর রহমান আতাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: নাহিদ ইসলাম, সহ-সভাপতি আরিফ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া প্রমূখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর