মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) / ৫০ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঋষি বাড়ি ও নার্সিং ইনস্টিটিউট সংলগ্ন সড়কের একটি উন্মুক্ত ড্রেন দীর্ঘদিন ধরে পথচারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রায়ই শিক্ষার্থী, সাধারণ মানুষ ও গৃহপালিত প্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে দ্রুত উদ্যোগ নেন  ‘বাউফল ইসলামী তরুণ সমাজ’। দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর করে প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার সকালে তারা নিজস্ব শ্রম ও তদারকিতে ড্রেনের খোলা ঢাকনা উদ্ধার করে পুনরায় স্থাপন করেন। ফলে সড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী হয়ে ওঠে। এ কাজে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা অংশ নেন।

‎সংগঠনের দায়িত্বশীলরা বলেন, সমাজের ছোট ছোট সমস্যার সমাধানে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে। তাদের এই উদ্যোগ স্থানীয়দের কাছে জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর