বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে : কাদের

ডেস্ক রিপোর্ট : / ২৫০ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৪২ অপরাহ্ণ

জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে, তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেই সব আসনে নৌকার প্রার্থী থাকবে না।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ভাগাভাগি বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও প্রায় ২২শ প্রার্থী আছে সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়?

সেতুমন্ত্রী বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। বিকাল চারটা পর্যন্ত অপেক্ষা করেন। সব স্পষ্ট হয়ে যাবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর