শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩০২ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১১:০৪ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : দেশবাসীকে বাংলা নববর্ষ-১৪৩০ এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকল বাধা দূর করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

তিনি বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ আরও একটি বছর পার করেছে।ভিডিও বার্তায় সরকারপ্রধান দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ নববর্ষ’।

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর